1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

চিলমারীতে প্রতিবাদী জনতা মা*দ*কে*র প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৩৬ Time View

চিলমারীতে প্রতিবাদী জনতা মা*দ*কে*র প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার।

আহত ২ জন।

প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত।

চিলমারী কুড়িগ্রাম প্রতিনিধী।

গতকাল বুধবার, কুড়িগ্রাম চিলমারী, জোড় গাছ পুরাতন বাজার এলাকায় প্রতিবাদী জনতা কতৃক মাদকের প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হয়েছে, উক্ত ঘটনায় ২ জন্য গুরুতর আহত হয়ে চিলমারী হাসপাতালে ভর্তি হলে কর্তব্যরত ডাক্তার কুড়িগ্রাম সদর হাসপাতালে রেফার্ড করেন, সরেজমিনে এলাকাবাসী ও প্রত্তক্ষ্য দর্শি সূত্র জানা গেছে গত কাল বুধবার সকাল ১১ টায় জোড় গাছ পুরাতন বাজার এলাকার সিদ্দিকের ছেলে নিরাশার ভাতের হোটেলের পিছনে, বহিরাগত কয়েকজন যুবককে সাথে নিয়ে মাদক সেবন করতে থাকেন, প্রকাশ্য মাদক সেবনের প্রতিবাদ করতে গিয়ে উপজেলা কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য আনারুল সহ কয়েকজন প্রতিবাদ করলে উক্ত প্রতিবাদের জের ধরে বিকাল ৫ টায় জোড় গাছ গরুহাটির রতনের বাড়ীর পার্শে ওত পেতে থেকে ছিদ্দিক,রন্জু, তালেব,নিরাশা,মালেক, আকাশ, লাঠি সোটা নিয়ে আনারুলের উপর হামলা ও মারপিট চালায়, এসময় কুদ্দুস, কাজল, সুজন, সহ বেশ কিছু সচেতন যুবক এগিয়ে আসলে তাদেরকে ও মারপিট করা হয়। উক্ত মারপিটে কুদ্দুস পিতা আবু তালেব, আনারুল পিতা মৃত আবু সাইদ দ্বয়, আহত হয়ে চিলমারী হাসপাতালে ভর্তি হলে কর্তব্যরত মেডিকেল অফিসার তাদের দুজনকে কুড়িগ্রাম সদর হাসপাতালে রেফার্ড করেন। উক্ত ঘটনার জের ধরে উত্তেজিত মাদক বিরোধী জনতা, ছিদ্দিক, মালেক,রন্জু, দোকানঘর ভাংচুর করেন। আরো জানা গেছে মাদক কারবারি ছিদ্দিক,নিরাশা সহ ফ্যাসিস্ট সরকারের দোষর সহ প্রেট্রল নিক্ষেপ মামলা ও ধর্ষন সহ নানা প্রকার মামলার আসামী হয়ে অত্র এলাকায় ত্রাসের রাজত্ব কায়েক করেছিল এরই ধারাবাহিকতায় বজায় রেখে তারা এঘটনো ঘটায়। অপর দিকে বুধবার রাতে রমনা বন্দর এলাকায় প্রতিবাদী সাধারন জনতা মাদককারবারীর সাথে জড়িত রিপন, বিটু, রন্জু, মুকুল ও বাবু মেকারের ঘরবাড়ী ভাংচুর করেন মর্মে সরেজমিনে জানা গেছে। উক্ত ঘটনায় চিলমারী সচেতন মহল প্রতিবাদকারী যুবকদের মাদক বিরোধী পদক্ষেপ কে স্বাগত জানিয়েছে।
উক্ত ঘটনার প্রতিবাদে জোড় গাছ বাজারে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। এখবর লেখা পর্যন্ত, চিলমারী মডেল থানায় অভিযোগ / মামলা হয়েছে কিনা চিলমারী মডেল থানা ইনচার্জকে ফোন করলে তাকে পাওয়া যায় নাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :