1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
October 18, 2026, 11:13 pm

গাইবান্ধায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Sunday, October 18, 2026
  • 24 Time View

গাইবান্ধায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধা পৌরসভার সবুজপাড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার, গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবি পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ বিকেল ৪টা ৪০ মিনিটে গাইবান্ধা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সবুজপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে সবুজপাড়া এলাকার মৃত মনতাজ মিয়ার ছেলে মো. বাবু মিয়া (২৫) এবং কুঠিপাড়া এলাকার মো. রাব্বি মিয়ার ছেলে মো. শাহজালালকে (৩৮) গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, বাবু মিয়ার পাকা বসতবাড়ির পশ্চিম দুয়ারি কক্ষ থেকে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় ও সেবনের সময় তাদের আটক করা হয়। এ সময় বাবু মিয়ার পরিহিত প্যান্টের বাম পকেটে সাদা পলিথিনে মোড়ানো কমলা রঙের ২৪ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে সেগুলো বিধি মোতাবেক জব্দ করা হয়।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে বাবু মিয়া ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেন। অপরদিকে শাহজালালও তার সঙ্গে ইয়াবা সেবনের কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৩৬(৫) ধারায় গাইবান্ধা সদর থানায় মামলা করা হয়েছে। মামলাটির নম্বর ২৯, তারিখ ১৮ অক্টোবর ২০২৬।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি