1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
October 15, 2026, 9:36 pm

ধর্মপাশায় হাঁসের খামারে লুটপাট, থানায় অভিযোগ

Reporter Name
  • Update Time : Thursday, October 15, 2026
  • 22 Time View

ধর্মপাশায় হাঁসের খামারে লুটপাট, থানায় অভিযোগ

মোঃ আব্দুর রব : সিলেট বিভাগ থেকে নিজস্ব প্রতিনিধি

সিলেট বিভাগের সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইর-রাজাপুর উত্তর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের কাছে একটি হাঁসের খামারে লুটপাট ও হাঁস হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী হিরন মিয়া বাদী হয়ে ধর্মপাশা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে ভুক্তভোগী হিরন মিয়া দাবি করেন, গত ১২ অক্টোবর ২০২৬ রাত আনুমানিক ৮টার দিকে, টিটন মিয়া, হুমায়ুন মিয়া, হান্নান, মাসুম মিয়া, মনির হোসেন, মুসাব্বির মিয়া, মনিবুর মিয়া, মনসুদ মিয়া ও রব মিয়া একদল লোক নিয়ে তাঁর হাঁসের খামারে হামলা চালায়।

এ সময় খামার থেকে প্রায় ২০০টি হাঁস নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। পাশাপাশি হাঁসের পায়ের নিচে পিষ্ট হয়ে এবং অন্যান্য কারণে আরও বেশ কিছু হাঁস মারা গেছে বলে দাবি করেন তিনি।

অভিযোগপত্রে কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ করে তাঁদের বিরুদ্ধে হাঁসের খামারে প্রবেশ, হাঁস নিয়ে যাওয়া এবং ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে। ভুক্তভোগীর দাবি, এ ঘটনায় তাঁর খামারের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।

এই বিষয়ে জানতে চাইলে, ধর্মপাশা থানা পুলিশ জানিয়েছে বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি