1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
October 14, 2026, 9:51 pm

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গাইবান্ধা জেলার ১০৯টি পূজামণ্ডপে মোট ৩ লাখ ৮৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে গাইবান্ধা জেলা পরিষদ

Reporter Name
  • Update Time : Wednesday, October 14, 2026
  • 16 Time View

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গাইবান্ধা জেলার ১০৯টি পূজামণ্ডপে মোট ৩ লাখ ৮৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে গাইবান্ধা জেলা পরিষদ

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গাইবান্ধা জেলার ১০৯টি পূজামণ্ডপে মোট ৩ লাখ ৮৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে গাইবান্ধা জেলা পরিষদ।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে গাইবান্ধা জেলা পরিষদের সম্মেলন হলরুমে মন্দির কমিটির প্রতিনিধিদের হাতে এসব চেক তুলে দেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক।

এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পরিষদের নির্বাহী উপসচিব বিপুল চন্দ্র দাস ও সহকারী প্রকৌশলী রিফাত আল মাহফীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে উদ্‌যাপনে পূজামণ্ডপগুলোর পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। জেলা পরিষদের এ উদ্যোগে পূজামণ্ডপগুলোর আয়োজন ও উৎসব উদ্‌যাপনে সহায়তা মিলবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি