শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গাইবান্ধা জেলার ১০৯টি পূজামণ্ডপে মোট ৩ লাখ ৮৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে গাইবান্ধা জেলা পরিষদ
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গাইবান্ধা জেলার ১০৯টি পূজামণ্ডপে মোট ৩ লাখ ৮৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে গাইবান্ধা জেলা পরিষদ।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে গাইবান্ধা জেলা পরিষদের সম্মেলন হলরুমে মন্দির কমিটির প্রতিনিধিদের হাতে এসব চেক তুলে দেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক।
এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পরিষদের নির্বাহী উপসচিব বিপুল চন্দ্র দাস ও সহকারী প্রকৌশলী রিফাত আল মাহফীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে উদ্যাপনে পূজামণ্ডপগুলোর পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। জেলা পরিষদের এ উদ্যোগে পূজামণ্ডপগুলোর আয়োজন ও উৎসব উদ্যাপনে সহায়তা মিলবে বলে আশা করা হচ্ছে।
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.