1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
October 15, 2026, 9:37 pm

শান্তিগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : Thursday, October 15, 2026
  • 27 Time View

শান্তিগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

মোঃ আব্দুর রব : সিলেট বিভাগীয় থেকে নিজস্ব প্রতিনিধি

সিলেট বিভাগের সুনামগঞ্জের শান্তিগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পূজামণ্ডপের নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৩ অক্টোবর বিকেল সাড়ে ৩টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য এম কয়ছর আহমদ।

সভায় সংসদ সদস্য এম কয়ছর আহমদ উপজেলার ২২টি পূজামণ্ডপের নেতৃবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী জালাল উদ্দীন, প্রথম যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অলি উল্লাহ, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহির উদ্দিন মহির এবং সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশীদ আমিন।

মতবিনিময় সভায় উপজেলার ২২টি পূজামণ্ডপের নেতৃবৃন্দের পক্ষে বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্যোতিভূষণ তালুকদার ঝন্টু, সাধারণ সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, উপজেলা পূজা উদযাপন ফোরামের সভাপতি রনজিৎ সূত্রধর এবং তেঘরিয়া পঞ্চগ্রাম পূজা উদযাপন পরিষদের সভাপতি রিপন তালুকদার।

মতবিনিময় সভা শেষে শান্তিগঞ্জ উপজেলার ২২টি পূজামণ্ডপের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত চাল বিতরণ করেন সংসদ সদস্য এম কয়ছর আহমদ এমপি।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দ এবং উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জের শান্তিগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পূজামণ্ডপের নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৩ অক্টোবর বিকেল সাড়ে ৩টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য এম কয়ছর আহমদ।

সভায় সংসদ সদস্য এম কয়ছর আহমদ উপজেলার ২২টি পূজামণ্ডপের নেতৃবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী জালাল উদ্দীন, প্রথম যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহির উদ্দিন মহির এবং সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশীদ আমিন।

মতবিনিময় সভায় উপজেলার ২২টি পূজামণ্ডপের নেতৃবৃন্দের পক্ষে বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্যোতিভূষণ তালুকদার ঝন্টু, সাধারণ সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, উপজেলা পূজা উদযাপন ফোরামের সভাপতি রনজিৎ সূত্রধর এবং তেঘরিয়া পঞ্চগ্রাম পূজা উদযাপন পরিষদের সভাপতি রিপন তালুকদার।

মতবিনিময় সভা শেষে শান্তিগঞ্জ উপজেলার ২২টি পূজামণ্ডপের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত চাল বিতরণ করেন সংসদ সদস্য এম কয়ছর আহমদ এমপি।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দ এবং উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি