
ঢাকা এন সিসি ব্যাংকের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে ডা; জাহিদ দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের দায়িত্বপ্রাপ্তদের হাতে এম্বুলেন্স উপহার
প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের পর ঢাকা ও সারা দেশের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এবং বিশেষ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের কল্যাণে নিয়মিত বিভিন্ন উপহার ও আর্থিক সহায়তা প্রদান করেছেন । রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের পর এবং দলীয় সামাজিক সংগঠন ও বিএনপি পরিবার,এর মাধ্যমে তিনি এই মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।
মঙ্গলবার ঢাকা এন সিসি ব্যাংকের পক্ষ থেকে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উদ্যোগে,দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মহোদয়ের পরিচালনায় মন্ত্রী ডা: জাহিদ মহোদয়ের দপ্তরে বাংলাদেশ সচিবালয়ে ঢাকায় আনুষ্ঠানিক আলোচনা শেষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে এন্ড রিসার্চ ইনস্টিটিউে একটি এম্বুলেন্সের গাড়ির চাবি উপহার প্রদান করেন।
এ সময় তিনি বলেন অসুস্থ রোগীর জন্য পাশাপাশি গরিব অসহায় মানুষের পাশে সুখে দুঃখে ২৪ ঘন্টা দিনে ও রাতে সার্ভিস দেওয়ার জন্য এই এম্বুলেন্সটি উপহার দেওয়া হয়েছে জনাব তারেক রহমান এর উদ্যোগে ঢাকা এন সি সি ব্যাংক এর পক্ষ থেকে।
সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মহোদয় ও আরো উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ফারজানা শারমিন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংকের চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোঃ নুরুল নেওয়াজ,ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম,ডাইরেক্টর খাইরুল আলম চাকলাদার,ম্যানেজিং ডাইরেক্টর এম শামসুল আরেফিন, এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর জাকির আনাম। দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এর পক্ষে উপস্থিত থেকে এ্যাম্বুলেন্সের চাবি গ্রহণ করেন অত্র জিয়া হার্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক একে এম আজাদ,জিয়ার ফাউন্ডেশনের ট্রেজারার আনোয়ারল কবির,মোঃ খালেকুজ্জামান বাবু,মোঃ আশফাকুর রহমান (আশফাক), সি ই ও মেজবাহ,মোঃ শাহজাহান আলী, দিনাজপুর জেলা যুবদলের আহবায়ক মোঃ মাসুদুর রহমান মাসুদসহ দেশের অন্যান্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ।
Leave a Reply