1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
November 22, 2026, 8:48 pm

আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে মামুন অনুসারী বিএনপির নেতাকর্মীদের মিছিল

Reporter Name
  • Update Time : Sunday, November 22, 2026
  • 27 Time View

আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে মামুন অনুসারী বিএনপির নেতাকর্মীদের মিছিল

মোঃ আব্দুর রব : সিলেট বিভাগীয় নিজস্ব প্রতিনিধি

গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের নৈরাজ্যে ও নাশঁকতামূলক কর্মকান্ডের প্রতিবাদে সিলেটের কানাইঘাটে বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টা দিকে কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে কানাইঘাট পৌর শহরে এ মিছিল বের করা হয়।

সিলেট জেলা বিএনপির সাবেক প্রথম সহ-সভাপতি (সিলেট-৫) আসন থেকে বিগত জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী (বহিষ্কৃত) মামুনুর রশিদ চাকসু মামুনের অনুসারী নেতাকর্মীরা মুলত এ মিছিলটি বের করেন।মিছিলে শত শত নেতাকর্মী অংশ নেন।

মিছিলটি কানাইঘাট বাজার থেকে বের হয়ে থানা মোড় পদক্ষিণ করে মধ্য বাজারে গিয়ে এক পথ সভায় মিলিত হয়।

এ সময় কানাইঘাট পৌর বিএনপির সহ-সভাপতি জালাল আহমদ জনির সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ আবুল বাশারের পরিচালনায় পথ সভায় বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ওয়েছ আহমদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান ডিপজল, জেলা বিএনপির উপদেষ্টা আবিদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান পারবেজ, লক্ষীপ্রসাদপশ্চিম ইউপি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, রাজাগঞ্জ ইউপি বিএনপির সিনিয়র সহ-সভাপতি সইফ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক নিমার মেম্বার, উপজেলা বিএনপির গণ শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সেলিম আহমদ, উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি মোঃ জাকারিয়া সহ যুবদল, জাসাস, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, কৃষকদল, তাতীদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পথসভায় বক্তারা বলেন ২৪’শের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভূত্থানে দেশ থেকে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা ও তার দোষরা ভারতে অবস্থান করে দেশকে অস্থিশীল করার জন্য হুকুম দিচ্ছে।

তাদের হুকুমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের নেতাকর্মীরা গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকায় অগ্নীসন্ত্রাস, নাশকঁতা ও দেশ বিরোধী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।

অথচ শেখ হাসিনা বেঁচে আছে কিনা তারা তাও জানেন না। কানাইঘাটে চোরাগোপ্ত ভাবে নিষিদ্ধলীগের নেতাকর্মীরা মুখোশ পড়ে মিছিল করছে, এদেরকে চিহ্নিত করে গ্রেফতারের দাবী জানান বক্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি