1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
November 10, 2026, 5:18 pm

বগুড়ায় ভিশন অফ লাইট ফাউন্ডেশনের উদ্যোগে সাত দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা

Reporter Name
  • Update Time : Tuesday, November 10, 2026
  • 28 Time View

বগুড়ায় ভিশন অফ লাইট ফাউন্ডেশনের উদ্যোগে সাত দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা
‎
‎মোঃ ইসমাঈল হোসেন বগুড়া প্রতিনিধি:
‎
‎সুবিধাবঞ্চিত, অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে বগুড়ায় সাত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করেছে ভিশন অফ লাইট (ভিওএল) ফাউন্ডেশন।আগামী ৬ থেকে ১২ তারিখ পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বগুড়া শহরের জয়পুরপাড়ার সাততলা ভবনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
‎
ক্যাম্পেইনে অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা, ডায়াবেটিস ও রক্তচাপ পরিমাপ, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হবে। নারী, পুরুষ ও শিশুসহ সব বয়সের মানুষ সম্পূর্ণ বিনামূল্যে এসব সেবা গ্রহণ করতে পারবেন।
‎আয়োজক সংগঠন ভিশন অফ লাইট ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, মানুষের সেবাই তাদের মূল লক্ষ্য। অর্থাভাবে যেন কোনো মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সেই মানবিক দায়বদ্ধতা থেকেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
‎
‎সংগঠনটির পক্ষ থেকে বগুড়ার সর্বস্তরের মানুষকে নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
‎বিস্তারিত তথ্যের জন্য ভিশন অফ লাইট (ভিওএল) ফাউন্ডেশনের ফেসবুক পেজ ‘Vol Foundation’ অথবা ০১৮১৮৭১০০০০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি