1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
November 10, 2026, 5:18 pm

পটুয়াখালীর দশমিনায় ৭ পিস ইয়াবাসহ বাউফলের যুবক গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Tuesday, November 10, 2026
  • 15 Time View

পটুয়াখালীর দশমিনায় ৭ পিস ইয়াবাসহ বাউফলের যুবক গ্রেপ্তার

এইচ. এম. নূর নবী, পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর দশমিনায় ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রাসেল আকন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে উপজেলার বগুড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে জনৈক শাহিদার বসতবাড়ির সামনের পাকা সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দশমিনা থানার উপপরিদর্শক (এসআই) গোবিন্দ চন্দ্র সরকার সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় রাসেল আকনের কাছ থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতার রাসেল আকন (৪০) পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার নাম মোঃ জাহাঙ্গীর আকন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

তারিখ: ১০/১১/২০২৬ ইং
দুর্নীতির তালাশ টিম
মোবাইল: ০১৭৭৭-০৪২১৯৪

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি