1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
November 10, 2026, 5:18 pm

বগুড়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত উন্নয়ন প্রশিক্ষণ শুরু

Reporter Name
  • Update Time : Tuesday, November 10, 2026
  • 20 Time View

বগুড়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত উন্নয়ন প্রশিক্ষণ শুরু

মো:এরশাদ হোসেন,ক্রাইম রিপোর্টার বগুড়া জেলা:
বগুড়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত উন্নয়ন প্রশিক্ষণ শুরু
দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকদের জন্য দশ দিনব্যাপী পেশাগত উন্নয়ন প্রশিক্ষণ বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) শুরু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে প্রশিক্ষণ শুরু হয়।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় আয়োজিত এ প্রশিক্ষণের প্রথম দুই ব্যাচে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৬০ জন অধ্যাপক ও সহযোগী অধ্যাপক অংশগ্রহণ করছেন।
প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব। হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. মো. রাকিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং একাডেমির ডিন অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম।
অধ্যাপক ড. মাসুমা হাবিব বলেন, প্রশিক্ষণে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে যে পেশাগত যোগাযোগ গড়ে উঠবে, তা যৌথ গবেষণা ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার সুযোগ বাড়াবে। তিনি প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে কাজে লাগাতে এবং নবীন সহকর্মীদের পেশাগত উন্নয়নে ভূমিকা রাখতে আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. রাকিবুল হক দিনটিকে বাংলাদেশের উচ্চশিক্ষার জন্য ঐতিহাসিক বলে উল্লেখ করেন। তিনি বলেন, হিট প্রকল্পের আওতায় ইউজিসি প্রথমবারের মতো জ্যেষ্ঠ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য এ পেশাগত উন্নয়ন প্রশিক্ষণ চালু করেছে। এর মাধ্যমে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে সহযোগিতা বাড়বে এবং এক বিশ্ববিদ্যালয়ের ভালো চর্চা অন্য বিশ্ববিদ্যালয়েও কাজে লাগানোর সুযোগ তৈরি হবে।
রোবোটিকস, চারুকলা ও ব্যবসায় শিক্ষার গবেষকদের যৌথ কাজের উদাহরণ দিয়ে প্রকল্প পরিচালক বলেন, একটি প্রযুক্তি বাজারে নিয়ে যেতে উদ্ভাবনের পাশাপাশি পণ্যের নকশা ও বাজারজাতকরণেও দক্ষতা প্রয়োজন। প্রশিক্ষণে গড়ে ওঠা যোগাযোগ ভবিষ্যতে এ ধরনের আন্তঃবিষয়ক গবেষণায় সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি