1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
November 22, 2026, 8:48 pm

বাগেরহাটের মোংলার গাজা ডিলার ওলী ১০ কেজি গাঁজাসহ আটক

Reporter Name
  • Update Time : Sunday, November 22, 2026
  • 25 Time View

বাগেরহাটের মোংলার গাজা ডিলার
ওলী ১০ কেজি গাঁজাসহ আটক
বাগেরহাট প্রতিনিধি।
এসআরবি-৬( খুলনা) ,র মাদকবিরোধী বিশেষ অভিযানে বাগেরহাটের মোংলার আলোচিত গাজা ডিলার ওলী(৪০) ১০ কেজি গাঁজাসহ আটক।শনিবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে মোংলা উপজেলার কাইনমারি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। রোববার সকালে খুলনা এসআরবি-৬ এর সিনিয়র সহকারী পরিচালক ও মিডিয়া কর্মকর্তা সৈয়দ ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতার মো. ওলী খান মোংলা থানার কাইনমারি এলাকার মৃত জব্বার খানের ছেলে। এসআরবি-৬ এর সিনিয়র সহকারী পরিচালক ও মিডিয়া কর্মকর্তা সৈয়দ ফজলুর রহমান জানান, এসআরবি ফোর্সেসের মাদকবিরোধী জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬, সিপিসি সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল ওই অভিযান পরিচালনা করেন। এ সময় ওলী খানের থেকে জিম্মায় থাকা ১০ কেজি গাঁজা জব্দ করা হয়। তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেফতার ওলী খানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোংলা থানায় নিয়মিত মামলা দায়ের পূর্বক জব্দ করা মাদকদ্রব্যসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এরআগে শুক্রবার রাতে এসআরবি’র খুলনার বাগেরহাটে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৯ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ মোঃ মারুফ আকন (১৮) নামে এক কিশোর কে গ্রেফতার করে। শুক্রবার রাত ৯টা ১৫ মিনিটের দিকে বাগেরহাট পৌরসভার দড়াটানা টোল প্লাজার পশ্চিম পাশে মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়। এসআরবি-৬, সিপিসি সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মারুফ আকনকে গ্রেফতার করে। মারুফ পাশর্^বর্ত্তি পিরোজপুর জেলার ভা-ারিয়া উপজেলার পূর্ব ভা-ারিয়া আকনবাড়ি এলাকার মৃত মিজান আকনের ছেলে।#
বাগেরহাট
২২-১১-২০২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি