
চাটখিল উপজেলা পরিষদ এর তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন চাটখিল উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির।
নোয়াখালী চাটখিল উপজেলা পরিষদ নির্বাচনে টানা তৃতীয়বারের মতো আমাকে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করায় চাটখিল-সোনাইমুড়ি নোয়া-১ আসনের মাননীয় সাংসদ আমাদের রাজনৈতিক ও প্রশাসনিক অভিবাবক জনাব এইচ এম ইব্রাহিম এম পি মহোদয়, সংরক্ষিত আসনের মাননীয় মহিলা এম পি ফরিদা খানম সাকি আপা, মাননীয় প্রধান মন্ত্রীর সাবেক ব্যক্তিগত সহকারী জনাব জাহাঙ্গীর আলমসহ চাটখিল উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ধন্যবাদ জ্ঞাপন করছি চাটখিল উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের প্রতি।
আপনাদের গণরায়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শন পূর্বক আপনাদের সবাইকে সাথে নিয়ে চাটখিল উপজেলাকে রাজনৈতিক দুর্বৃত্তায়ন-দুর্নীতি মুক্ত ,সন্ত্রাস ও মাদকবিহীন করার মাধ্যমে এবং উপজেলার রাজনীতিতে ইতিবাচক চর্চা, আর্থসামাজিক উন্নয়ন, প্রতিহিংসা পরিহার করে ভালোবাসা আর আন্তরিকতা দিয়ে দক্ষ ও সুশিক্ষিত জনবল তৈরি করার লক্ষ্যে পরিকল্পনা প্রণয়ন করে তা বাস্তবায়ন করার মাধ্যমে চাটখিল উপজেলাকে একটি আধুনিক, স্মার্ট ও মডেল উপজেলায় পরিণত করবো ইনশাআল্লাহ।
© All rights reserved © 2025
Leave a Reply