1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

পটুয়াখালীতে ৪৮ ঘণ্টার মধ্যে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার****

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মে, ২০২৪
  • ১৯২ Time View

পটুয়াখালীতে ৪৮ ঘণ্টার মধ্যে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার****

পটুয়াখালী জেলার কলাপাড়ায় শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি মো. জাহাঙ্গীর খাকে (৪০) ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‌্যাপিট এ্যাকশন ব্যাটেলিন (র‌্যাব-৮)।
সোমবার (২০ মে) র‍্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প)’র কোম্পানি কমান্ডার মেজর সোহেল রানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রোববার (১৯ মে) রাত ১১ টায় পটুয়াখালী জেলার কলাপাড়া থানাধীন শনিবাড়ি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলায় এজাহারভূক্ত প্রধান আসামিকে গ্রেফতার করা হয়।
মোঃ জাহাঙ্গীর খা গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের মৃত নূর খার ছেলে।

র‍্যাব জানায়, মো. জাহাঙ্গীর খা গত ১৭ মে ১৩ বছর বয়সী এক শিশুকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় শিশুটি চিৎকার করায় জাহাঙ্গীর ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় গলাচিপা থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে।
র‍্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর কোম্পানি কমান্ডার মেজর সোহেল রানা বলেন, গলাচিপা থানা কর্তৃক একটি অধিযাচনপত্র পাই আসামিকে গ্রেফতারের জন্য। বিষয়টিকে অধিকতর গুরুত্ব দিয়ে আমাদের একটি চৌকস টিম তথ্য উপাত্ত সংগ্রহ করে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার শনিবাড়ি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আসামিকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হই। আইনগত ব্যবস্থাগ্রহণের পর আসামিকে গলাচিপা থানায় হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :