1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলবে: ও. কাদের মত পাল্টালেন ******

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মে, ২০২৪
  • ২০০ Time View

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলবে: ও. কাদের মত পাল্টালেন
******

উল্লেখ্য গত ১৫ মে বনানীতে বিআরটি-এর সদর কার্যালয়ে আয়োজিত সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রাজধানীতে অটোরিকশা বন্ধের নির্দেশ দিয়েছিলেন। এর‌ও আগে ঢাকার দুই সিটি কর্পোরেশনের মেয়রদ্বয়‌ও ঢাকার মধ্যে অটোরিকশা বন্ধে সম্মতি জানান। তবে তাদের এসব নির্দেশ ও সম্মতি হতদরিদ্র মানুষের বিপক্ষে ছিলো বিধায় প্রধানমন্ত্রী অটোরিকশা চলবে বলে মত প্রকাশ করেন।

আজ সোমবার দুপুরে রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ওলামা লীগের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার সেই মত পাল্টে বললেন, ঢাকা সিটিতে ব্যাটারি চালিত রিকশা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে দেশের ২২টি মহাসড়কে ব্যাটারিচালিত রিকশা বন্ধ থাকবে।

এছাড়াও সেতুমন্ত্রী বলেন, দুর্মূল্যের বাজারে মেহেনতি মানুষের দুঃখ-দুর্দশা বিবেচনা করে, বর্তমান বিশ্ব পরিস্থিতি বিবেচনা করে, দ্রব্যমূল্যের কথা চিন্তা করে সিটি এলাকায় ব্যাটারিচালিত রিকশা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :