1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ২১১ Time View

গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নে ডুমুর গাছা গ্রামে পুকুরের পানিতে ডুবে সাদ বাবু (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৯ মে) বিকেলে এ ঘটনা ঘটে। মৃত সাদ বাবু ওই গ্রামের হাবিব মিয়ার ছেলে।

স্বজন জানায়, ওই সময় সাদ বাবু বাড়ির উঠানে খেলা করছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ি পিছনে পুকুরের পানিতে সাদ বাবুকে ভাসতে দেখেন পরিবারের লোকজন। পরে ভাসমান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

নাকাই ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য তহিদুল ইসলাম বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনাটি খুবই দুঃখজনক। শিশুটি তার বাবা মায়ের একমাত্র সন্তান ছিল। এমন ঘটনা থেকে রক্ষা পেতে সকল অভিভাবকদের সচেতন হওয়া উচিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :