
বাংলা টিভি’র ৮ম বর্ষে পর্দাপন উপলক্ষে রাজশাহীতে কেক কেটে উদযাপন
মোহাম্মদ আলী, পুঠিয়াঃ দেশের জনপ্রিয় স্যাটালাইট টেলিভিশন চ্যানেল বাংলা টিভি’র ৮ম বর্ষে পর্দাপন উপলক্ষে কেক কাটার আয়োজন করা হয়।
রবিবার সকালে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ের সভা কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা টিভি’র রাজশাহী প্রতিনিধি বিজয় ঘোষ। পরিচালনা করেন ক্যামেরা পার্সন অজয় ঘোষ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন একুশে টিভির রাজশাহী প্রতিনিধি ও পদ্মাটাইমসের সম্পাদক বদরুল হাসান লিটন।
অনুষ্ঠানে রাজশাহী-৩(পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য- আসাদুজ্জামান আসাদ, জাতীয় পার্টির কেন্দ্রয় কমিটির নেতা, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা- আবুল হোসেন, জাসদের রাজশাহী মহনগর সভাপতি শিবলী, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক- জামাত খান, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি- রফিকুল ইসলাম রফিক, রাজশাহী টেলিভিশন জার্নালিষ্ট ইউনিটির আহবায়ক- বদরুল হাসান লিটন, যুগ্ন আহবায়ক- মেহেদী হাসান, এটিএন বাংলার সুজাউদ্দিন ছোটন, বিটিভির আজিজুল ইসলাম, রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবিব অপু, আরটিভির মোস্তাফিজ রকি, দৈনিক যায়যায়দিনের মোহাম্মদ আলী, দৈনিক রাজশাহী প্রতিদিন’ এর বজলুর রশিদ সহ অনেকে উপস্থিত ছিলেন।#
© All rights reserved © 2025
Leave a Reply