1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

সাঘাটার বোনারপাড়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বারদের অনাস্থা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ২০৪ Time View

সাঘাটার বোনারপাড়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বারদের অনাস্থা

গাইবান্ধার সাঘাটা উপজেলার ১০ নং বোনারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাছিরুল আলম স্বপনের বিরুদ্ধে সদস্যদের অনাস্থা প্রস্তাবের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

আজ (বৃহস্পতিবার, ১৬ মে) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এ্যাসিল্যান্ড মনোরঞ্জন বর্মনের উপস্থিতিতে অনাস্থা ভোটে পরিষদের ১২ জন সদস্য ভোট প্রদান করেন। এর মধ্যে চেয়ারম্যান স্বপনের পক্ষে মাত্র ৩ জন সদস্য ভোট প্রদান করেন। বাকী ৯ জন সদস্যই অনাস্থার পক্ষে ভোট প্রদান করেন।

চেয়াম্যানের (বিরুদ্ধ) অনাস্থার যে সব সদস্য ভোট দেন তারা হলেন- ১, ২ ও ৫ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য কমেলা বেগম, ৩, ৪ ও ৯ নং ওয়ার্ডের মহিলা সদস্য শাহানা বেগম, ৬, ৭ ও ৮ নং ওয়র্ডের মহিলা সদস্য রাহেলা বেগম এবং ২নং ওয়ার্ডের সাধারণ সদস্য একরামুল হক, ৩ নং ওয়ার্ড সদস্য রফিকুল ইসলাম, ৫ নং ওয়ার্ড সদস্য ইব্রাহীম আলী, ৬ নং ওয়ার্ড সদস্য আফতাব আলী, ৭ নং ওয়ার্ড সদস্য রব্বাণী এবং ৮ নং ওয়ার্ডের সদস্য শাহ মো: মারুফ মিয়া।

এ সময় বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে প্রতিনিধি এস আই আলম বাদশা, বাপ্পি কুমার, ইউপি সচিব আব্দুল মোত্তালিব আকন্দ, সহকারী সচিব মাহবুবর রহমান ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসাহাক আলীর সাথে কথা হলে তিনি বোনারপাড়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা ভোট অনুষ্ঠানের বিষয়টি স্বীকার করে বলেন, অনাস্থার পক্ষে ৯ জন্য এবং বিপক্ষে ৩ জন সদস্য ভোট দিয়েছেন । এ প্রতিবেদন মন্ত্রাণালয়ে পাঠানো হবে। সেখানেই এর রায় হবে।

উল্লেখ্য, বোনারপাড়া ইউপি চেয়ারম্যান নাছিরুল আলম স্বপনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে ৯ জন ইউপির সদস্য ২০২৩ সালের ৩০ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিতভাবে আনাস্থা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :