1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

নওগাঁর পত্নীতলা থেকে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মূলহোতাসহ সাত কারবারিকে আটক করেছে র‌্যাব-৫

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ২১৩ Time View

নওগাঁর পত্নীতলা থেকে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মূলহোতাসহ সাত কারবারিকে আটক করেছে র‌্যাব-৫

অন্তর হোসেন, নওগাঁ প্রতিনিধি।

নওগাঁর পত্নীতলা থেকে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মূলহোতাসহ সাত কারবারিকে আটক করেছে র‌্যাব-৫
জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। রোববার (১২ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৫।
এর আগে শনিবার (১১ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বটতলী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- উপজেলার বদলপুর গ্রামের বিরেন চন্দ্র মণ্ডলের ছেলে কৃষ্ণ বাবু (২৮), একই গ্রামের জিল্লুর রহমানের ছেলে ছেলে মো. মোকছেদুল মমিন (২৫), বন্দীনাথের ছেলে মনষা (২৮), মধইল গ্রামের ছয়ফুল ইসলামের ছেলে মো. করিম (২৩), গুটিন গ্রামের আব্দুল গাফফারের ছেলে মো. আল আমিন (২১), একই গ্রামের জয়রাম উরাওয়ের ছেলে অনুকুল (২৮) ও মানাষী গ্রামের সাইদুল ইসলামের ছেলে মো. ফরিদুল ইসলাম (২২)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক আসামিরা পত্নীতলার বটতলী বাজার এলাকায় তাদের দোকানের নিজস্ব কম্পিউটারের হার্ডডিস্কে অশ্লীল সিনেমা ও ভিডিও ক্লিপ আপলোড ব্যবসার পাশাপাশি পর্নোগ্রাফি সংরক্ষণ করে টাকার বিনিময়ে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে স্থানীয় কিশোর ও স্কুলপডুয়া ছাত্রদের কাছে সরবরাহ করত। আর এই কাজগুলো চলত পর্নোগ্রাফি সংরক্ষণ, সরবরাহ ও বিক্রি চক্রের মূলহোতা কৃষ্ণের নেতৃত্বে।

গোপন সংবাদে বিষয়টি তদন্ত শুরু করে সত্যতা পাওয়া যায়। এরপর গোয়েন্দা তথ্যে সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি দল শনিবার সন্ধ্যার দিকে তাদের নিজ দোকানে অভিযান চালিয়ে ওই সব পর্নো কারবারিদের আটক করতে সমর্থ হয়। পরে আটক আসামিদের যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জেলার পত্নীতলা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
পত্নীতলা থানায় ওসি মো. মোজাফফর হোসেন বলেন, আটকদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :