
গোবিন্দগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তামশীদ ইরাম খান, গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক, উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস সালাম, উপজেলা প্রকৌশলী মাহবুবুল আলম, সমাজসেবা কর্মকর্তা শফিউল আলম জুয়েল, উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবুল কালাম আজাদ, পৌর মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা ইয়াসমিন, প্রভাষক রায়হান কবির লিপন, পৌর মহিলা দলের সভাপতি কাকুলি চৌধুরীসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।
সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, পুলিশ ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
© All rights reserved © 2025
Leave a Reply