1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

মুকসুদপুর উপজেলায় জলিলপাড়ের *বৌদির সিঙ্গারা* নিয়ে হালাল-হারাম প্রশ্ন?

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৮ Time View

মুকসুদপুর উপজেলায় জলিলপাড়ের *বৌদির সিঙ্গারা* নিয়ে হালাল-হারাম প্রশ্ন?

লুৎফর – সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে মুকসুদপুর উপজেলায় জলিলপাড় বাসস্ট্যান্ডে *বৌদির দোকান* নামে পরিচিত একটি দোকানে মুরগির মাংস দিয়ে তৈরি সিঙ্গারা বিক্রি করা হচ্ছে। প্রতি পিস সিঙ্গারা বিক্রি হচ্ছে ১০ টাকা করে। সিঙ্গারাটি খেতে প্রতিদিনই অনেক মানুষের ভিড় দেখা যায়।

স্থানীয়দের ভাষ্য মতে, দোকানটির মালিক সনাতন ধর্মাবলম্বী এবং তাঁর ধর্মীয় রীতি অনুসরণ করেই মুরগি জবাই করা হয়। এ বিষয়টি সামনে আসার পর মুসলিম ক্রেতাদের মধ্যে ওই সিঙ্গারা খাওয়া হালাল নাকি হারাম “তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

ইসলামী বিধান অনুযায়ী, কোনো প্রাণী আল্লাহ ছাড়া অন্য কারও নামে উৎসর্গ করে জবাই করা হলে তা মুসলিমদের জন্য হারাম। তবে শুধু জবাইকারী ভিন্ন ধর্মাবলম্বী-এ তথ্যের ভিত্তিতে নির্দিষ্ট কোনো মাংসকে হারাম ঘোষণা করা যায় না, জবাইয়ের পদ্ধতি ও উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত তথ্য প্রয়োজন।

*ভাইরাল বৌদির সিঙ্গারা* মুসলিমদের জন্য হালাল নাকি হারাম-এ বিষয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানোর আগে মুরগি কীভাবে এবং কার নামে জবাই করা হয়, সে বিষয়ে নির্ভরযোগ্য তথ্য জানা জরুরি। বিষয়টি নিয়ে স্থানীয় মুসলিম ক্রেতাদের মধ্যেও সচেতনতা ও মতামতের সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :