
কালীগঞ্জের মথুরেশপুরে প্রায়ত বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ শরীফ ও দোয়া অনুষ্ঠিত
কালিগঞ্জ ব্যুরোঃ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নাজিমগঞ্জ বাজারে অবস্থিত মথুরেশপুর ইউনিয়ন বিএনপির অফিসের কার্যালয়ে ইউনিয়ন বিএনপির আয়োজনে বাংলাদেশের সাবেক তিনবার প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা,আপসহীন দেশনেত্রী প্রাতঃ বেগম খালেদা জিয়া ৮২তম জন্মদিন উপলক্ষে মিলাদ শরীফ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৫ই আগস্ট শনিবার সন্ধ্যা সাতটায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নাজমুল ইসলাম বাবুর সভাপতিত্বে মিলাদ শরীফ ও দোয়া অনুষ্ঠান পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ। গণতন্ত্রের মা আপসহীন দেশনেত্রীর কর্মময় জীবনের তিন তিনবার দেশের প্রধানমন্ত্রীত্বের সফল নেতৃত্বের প্রেক্ষাপট আলোচনা সভায় তুলে ধরেন বক্তারা। ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন থানা মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ ফারুক হোসেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ আমিনুর রহমান আঙ্গুর, যুবদলের সাবেক আহ্বায়ক শেখ আলাউদ্দিন সোহেল শেখ সিরাজুল ইসলাম,মোঃ রজব আলী,ইউপি সদস্য আবু হাসান, মোহাম্মদ লুৎফর রহমান, মোহাম্মদ ইশারাত আলী, মইনুর রহমান খান, শেখ তকবীর আলম,মোহাম্মদ শাহিনুর রহমান, ইউনিয়ন তাঁতী দলের আহবায়ক মোঃ ফারুক হোসেন, মোঃ সিরাজ শিকদার,মোহাম্মদ হাবিবুর রহমান হিরু,জিয়া পরিষদের নেতা মোঃ রফিকুল ইসলাম রফিক,মোঃ আব্দুস সালাম প্রমুখ।
ছবিঃ সাতক্ষীরা জেলার কালীগঞ্জের মথুরেশপুরে প্রায়ত বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ শরীফ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ।
কালিগঞ্জ ব্যুরো শেখ শরিফুল ইসলাম ০১৭৮০৫৬০৯৬০।
© All rights reserved © 2025
Leave a Reply