1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:০২ অপরাহ্ন

বিরলের জিনোইর গ্রামে দুই ভাইয়ের বসত বাড়ীর সদর দরজার সামনে অপর দুই ভাই এক কোমর সমান মাটি খনন করে যাতায়াতের রাস্তা বন্ধের অভিযোগ উঠেছে।

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১৮ Time View

বিরলের জিনোইর গ্রামে দুই ভাইয়ের বসত বাড়ীর সদর দরজার সামনে অপর দুই ভাই এক কোমর সমান মাটি খনন করে যাতায়াতের রাস্তা বন্ধের অভিযোগ উঠেছে।
=====================≠=========
সেলিম রেজা, বিরল (দিনাজপুর) প্রতিনিধি ।।
বিরলে দুই ভাইয়ের বসত বাড়ীর সদর দরজার সামনে অপর দুই ভাই এক কোমর সমান মাটি কেটে খাল করে যাতায়াতের রাস্তা বন্ধের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে ভূক্তভোগী বড় ভাই অপর দুই ভাইয়ের বিরুদ্ধে বিরল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ০৯ নং মঙ্গলপুর ইউনিয়নের জিনোইর গ্রামে। মরহুম আব্দুর শুকুর এর ছেলে মোঃ ইকবাল হোসেন ওরফে বাবুল (৬০) থানার অভিযোগে জানান, তিনি এবং তার ভাই ইরফান আলী চাকুরী করার কারণে দিনাজপুর শহরে পরিবারসহ অবস্থান করেন। গত ২৫ জুলাই ২০২৬ তারিখে তাঁর অপর দুই ভাই মোঃ এরশাদ আলী (৪০) (সৈয়দপুর মরিয়ম চক্ষু হাসপাতালে নাসিং কমীর চাকুরী করে) ও জামায়াত কমী মোঃ ইনছান আলী (৪৮)দ্বয় জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে আমার ও আমার অপর ভাই ইরফান আলীর বসত বাড়ীর সদর দরজার সামনে মাটি খনন করে এক কোমর খাল করে যাতায়াতের রাস্তা বন্ধ করে। পরদিন বিষয়টি জানতে পেরে আমার বসত বাড়ীর সদর দরজার সামনে মাটি কর্তন করে খাল খনন করার বিষয়ে জানতে চাইলে বিবাদীদ্বয় ক্ষিপ্ত হইয়া আমাকে বিভিন্ন অশ্লীল ভাষায় গালি গালাজ করে এবং আমাকে রাস্তা ঘাটে কোথাও একাকী পাইলে খুন জখম করবে মর্মে বিভিন্ন রকম ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। বর্তমানে ঐ বিবাদীদ্বয় যেভাবে উত্তেজিত ও ক্ষিপ্ত হয়ে রয়েছে, তাতে আমি কিংবা আমার পরিবারের লোকজন উক্ত সম্পত্তিতে গেলে তাদের দ্বারা গুরুতর বিশৃংখলা ও প্রাণনাশের সম্ভাবনা রয়েছে। উক্ত বিবাদীদ্বয় আমার বসত বাড়ীর সদর দরজার সামনে মাটি খনন করে যাতায়াতের রাস্তা বন্ধ করে আমাকে ও আমার ভাইকে বাড়ী ছাড়ার পায়তাড়া করিতেছে। তাই ভুক্তভোগীদ্বয় তাদের বাড়ীতে প্রবেশের সদর দরজায় যাতায়াতের ব্যবস্থা পূর্বের ন্যায় রাখাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগী ইকবাল হোসেন ওরফে বাবুল ও তার অপর ছোট ভাই ইরফান আলী সহ তার পরিবারবর্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :