
দশমিনা আলিপুর ইউনিয়নের চাদপুরা গ্রামের মাদ্রাসা সুপারের ১৪ বছরের ছেলে ঢাকায় নিখোঁজ
পটুয়াখালীর দশমিনা উপজেলার আলিপুর ইউনিয়নের চাদপুরা গ্রামের পূর্ব চাঁদপুরা ছালেহিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ ইরশাদুল হক তৈয়বের বড় ছেলে, হাফেজ মোঃ নাফিউল হক (১৪) গত ০৭ আগস্ট ২০২৬ ইং, শুক্রবার, সকাল আনুমানিক ১১টার দিকে ঢাকা দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে নিখোঁজ হয়েছে।
তিনি মাদ্রাসাটির তাকসিসি শাখার দশম শ্রেণির ছাত্র। মাদ্রাসা থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সম্ভাব্য আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হলেও এখন পর্যন্ত তার অবস্থান নিশ্চিত হওয়া যায়নি।
পরিবারের সদস্যরা গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। সকলের প্রতি বিশেষ অনুরোধ— যদি কোনো সহৃদয় ব্যক্তি হাফেজ মোঃ নাফিউল হক-এর সন্ধান পেয়ে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
একটি শেয়ার হয়তো একজন সন্তানের নিরাপদে পরিবারের কাছে ফিরে আসার কারণ হতে পারে।
আল্লাহ তাকে সুস্থ ও নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দিন,আমিন।
যোগাযোগ: ০১৭২৪-৩২২১৩৮
তারিখ,০৯/০৮/২৬:
মোঃ নুর নবী, জেলা প্রতিনিধি পটুয়াখালী
মোবাইল,01777042194
© All rights reserved © 2025
Leave a Reply