1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

গাইবান্ধার দারিয়াপুরে  ১ কেজি গাঁজাসহ (১) মহিলা মাদক কারবারি গ্রেফতার  

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৯ Time View

গাইবান্ধার দারিয়াপুরে  ১ কেজি গাঁজাসহ (১) মহিলা মাদক কারবারি গ্রেফতার

 

রানা ইস্কান্দার রহমান।

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

গাইবান্ধা সদর উপজেলায় ইজিবাইকে করে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা বহনের অভিযোগে মোছা. বৃষ্টি আক্তার (২৫) নামের এক নারীকে গ্রেফতার  করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।

শনিবার (৮ আগস্ট) দুপুর সাড়ে ১১টার দিকে সদর উপজেলার  খোলাহাটি ইউনিয়নের দারিয়াপুর থেকে গাইবান্ধাগামী পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম দুপুর সাড়ে ১১টার দিকে গাইবান্ধা সদর থানাধীন খোলাহাটি ইউনিয়নের দারিয়াপুর থেকে গাইবান্ধাগামী পাকা সড়কে পুলিশের একটি টিম চেকপোস্ট বসায়।

এ সময় একটি চলন্ত ইজিবাইক থামিয়ে যাত্রীদের তল্লাশি করা হয়। তল্লাশির সময় যাত্রী মোছা. বৃষ্টি আক্তারের কোলে থাকা ব্যাগে সন্দেহ হলে তা খুলে দেখা হয়। ব্যাগ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত বৃষ্টি আক্তার (২৫) নামের নারী সে দিনাজপুর জেলার হাকিমপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মধ্যবাসুদেবপুর এলাকার মো. রাব্বি হোসেনের সহধর্মিণী ।

পুলিশ জানায়, উদ্ধার করা গাঁজা জব্দ করে বৃষ্টি আক্তারকে গ্রেফতার  করা হয়েছে।

এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে আইনগত প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।

মাদক পাচার ও বিক্রয় রোধে জেলায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :