1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

নাসের রহমানের এআই ভিডিও মামলা: দ্বিতীয় আসামি পারভেজ গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৩১ Time View

নাসের রহমানের এআই ভিডিও মামলা: দ্বিতীয় আসামি পারভেজ গ্রেপ্তার

মোঃ আব্দুর রব : সিলেট বিভাগীয় প্রতিনিধি

সিলেট বিভাগের মৌলভী বাজার-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম. নাসের রহমানকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে অশ্লীল ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দায়ের করা সাইবার মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম পারভেজ আলম খান (৩২)। তিনি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাইজগাঁও গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, পারভেজ আলম খান কিছুদিন ধরে ঢাকার সাভার থানাধীন মধ্য রাজাশন এলাকার আলাউদ্দিন মসজিদের গলিতে বসবাস করছিলেন।

মামলার এজাহারে তাকে ২ নম্বর আসামি করা হয়।

পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করে।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য ও মামলার তদন্ত কর্মকর্তা এসআই আহলাদ ইবনে জামিলের নেতৃত্বে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয়।

পরে ৮ আগস্ট ভোর সাড়ে ৪টার দিকে সাভারের রাজাশন এলাকায় অভিযান চালিয়ে পারভেজ আলম খানকে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, এর আগে একই মামলায় সৈয়দ তানভীর নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার তদন্ত চলমান রয়েছে এবং ঘটনায় জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে ডিবি।

গ্রেপ্তারকৃত পারভেজ আলম খানকে আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :