1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

ফুলেল শুভেচ্ছায় নবনিযুক্ত প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নওশের ওয়ানকে বরণ করলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ২১ Time View

ফুলেল শুভেচ্ছায় নবনিযুক্ত প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নওশের ওয়ানকে
বরণ করলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (হাবিপ্রবি) নবনিযুক্ত প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেস ড. মো. নওশের ওয়ানকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা|

হাবিপ্রবির ভিআইপি কনফারেন্স কক্ষে আয়োজিত বরণ অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর মহোদয় ফুলের তোড়া দিয়ে নবনিযুক্ত প্রো-ভাইস-চ্যান্সেলর মহোদয়কে বরণ করে নেন এবং তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান|
স্বাগত বক্তব্যে ভাইস-চ্যান্সেলর মহোদয় বলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আপনাকে আন্তরিক স্বাগত জানাই| আপনার দীর্ঘ শিক্ষকতা, গবেষণা, প্রশাসনিক অভিজ্ঞতা ও প্রজ্ঞা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা, উদ্ভাবন এবং সুশাসনের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি| পারস্পরিক সহযোগিতা, সততা, জবাবদিহিতা ও পেশাদারিত্বের ভিত্তিতে আমরা এ বিশ্ববিদ্যালয়কে উচ্চ শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আরও সমৃদ্ধ ও আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে উন্নীত করতে সক্ষম হব| তিনি আরও বলেন একাডেমিক শিক্ষা, মানসম্পন্ন গবেষণা, উদ্ভাবন, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং বিশ^বিদ্যালয়ের ইতিবাচক ভাবমূর্তি সুদৃঢ় করতে আমাদের সম্মিলিত প্রচেষ্ট অব্যাহত থাকবে| পাশাপাশি তিনি নবনিযুক্ত প্রো-ভাইস-চ্যান্সেলর এর নেতৃত্বে এ অগ্রযাত্রায় নতুন গতি যোগ হবে বলে আশা প্রকাশ করেন| ভাইস-চ্যান্সেলর মহোদয় একই সাথে সাবেক প্রো- ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার কে তাঁর দায়িত্বপালনকালীন আন্তরিকতা, নিষ্ঠা ও কর্মদক্ষতার জন্য গভীর ধন্যবাদ জানান| তিনি আরোও বলেন হাবিপ্রবির অগ্রযাত্রায় তার অবদান

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :