
১ নং কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২৬: জনকল্যাণ ও পরিবর্তনের প্রতীক চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মিলন ভাই
মোঃ উজ্জ্বল সরকার গাইবান্ধা
গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার ১ নং কঞ্চিপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের আস্থার প্রতীক, বিশিষ্ট সমাজসেবক এবং ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মিলন মিয়া আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। স্থানীয় জনকল্যাণমূলক কার্যক্রমে দীর্ঘ সম্পৃক্ততার মাধ্যমে তিনি ইতিমধ্যেই এলাকাবাসীর মনে একটি বিশেষ স্থান করে নিয়েছেন।
এলাকার উন্নয়নে মিলন মিয়ার সুনির্দিষ্ট এজেন্ডা
মাদকমুক্ত সমাজ গঠন: যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে কঞ্চিপাড়া ইউনিয়নকে সম্পূর্ণ মাদকমুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
শিক্ষার মান উন্নয়ন: এলাকার শিক্ষার মান আরও উন্নত করা এবং গরিব ও মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য নিয়মিত সার্বিক সহযোগিতা প্রদানের ঘোষণা দিয়েছেন।
জনসেবা ও অধিকার রক্ষা: রাজনীতিকে ক্ষমতা অর্জনের মাধ্যম হিসেবে নয়, বরং সাধারণ মানুষের সেবা করার ব্রত হিসেবে গ্রহণ করেছেন। আমৃত্যু মেহনতি মানুষের অধিকার আদায়ের পক্ষে কাজ করার অঙ্গীকার রয়েছে তার।
নদীভাঙন কবলিত ও জনবহুল এই ইউনিয়নের সাধারণ ভোটার, মুরুব্বী ও যুবসমাজের মতে, কঞ্চিপাড়ার সার্বিক উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার জন্য একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব অত্যন্ত জরুরি।
করোনাকালীন মহামারী, প্রলয়ংকরী বন্যা কিংবা শীতের তীব্রতায়—সর্বাবস্থায় সাধারণ মানুষের পাশে থেকে তিনি নিজেকে প্রমাণ করেছেন। এলাকাবাসী তাই তাকে তাদের সত্যিকারের সুখ-দুঃখের সাথী” হিসেবে মূল্যায়ন করছেন।
আসন্ন নির্বাচনে ১ নং কঞ্চিপাড়া ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও মডেল ইউনিয়নে রূপান্তর করার লক্ষ্যে এলাকার সর্বস্তরের ভোটার, মুরুব্বী ও যুবসমাজের দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মিলন মিয়া।
© All rights reserved © 2025
Leave a Reply