
শতাধিক প্রতিনিধির মিলনমেলা: জাঁকজমকপূর্ণ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
আজ ২৪ জুলাই শতাধিক প্রতিনিধি ও অতিথিদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য প্রতিনিধি সম্মেলন। দিনব্যাপী এ নআয়োজনে উৎসবমুখর পরিবেশে অংশ নেন সারা দেশ থেকে আগত প্রতিনিধিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্যালাক্সি টেলিভিশনের সম্মানিত সিইও এম এ হান্নান। তিনি প্রতিনিধিদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।
সম্মেলনের এক বিশেষ আকর্ষণ ছিল প্রতিনিধিদের মাঝে বিভিন্ন উপহার ও মহাসামগ্রী বিতরণ। উপস্থিত প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক, উপহার সামগ্রী ও বিশেষ উপঢৌকন তুলে দেওয়া হয়, যা অনুষ্ঠানে বাড়তি আনন্দ ও উচ্ছ্বাস যোগ করে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের প্রতিনিধি সম্মেলন পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করা, অভিজ্ঞতা বিনিময় এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শতাধিক প্রতিনিধির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, প্রাণবন্ত আলোচনা এবং উপহার বিতরণের মধ্য দিয়ে সম্মেলনটি পরিণত হয় এক স্মরণীয় ও সফল আয়োজনে।
© All rights reserved © 2025
Leave a Reply