1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

গোবিন্দগঞ্জের ‘জ্বীনের বাদশা’ সাতক্ষীরায় আটক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১০ Time View

গোবিন্দগঞ্জের ‘জ্বীনের বাদশা’ সাতক্ষীরায় আটক

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

সাতক্ষীরার কালিগঞ্জে ‘জ্বীনের বাদশা’ পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টার অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জের মোশাররফ নামে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা।

স্থানীয় সূত্রে জানা যায়, মোশাররফ নিজেকে ‘জ্বীনের বাদশা’ পরিচয় দিয়ে এক পরিবারের অসুস্থ শিশুকে স্বর্ণের পানি দিয়ে গোসল করালে রোগ সেরে যাবে বলে দাবি করেন। এজন্য পরিবারের ব্যবহৃত স্বর্ণালংকার একটি মসজিদের বারান্দায় রাখতে বলেন।

তার কথায় বিশ্বাস করে ওই পরিবারের এক নারী স্বর্ণালংকারটি মসজিদের বারান্দায় রেখে যান। তবে বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি স্থানীয় এক ব্যক্তিকে বিষয়টি জানান। পরে স্থানীয় লোকজন নজরদারি করে স্বর্ণালংকার নিতে এলে মোশাররফকে হাতেনাতে আটক করেন। পরে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হয়।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :