1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

কামারজানীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে জামায়াতের হুঁশিয়ারি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৩৬ Time View

কামারজানীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে জামায়াতের হুঁশিয়ারি

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা সদর উপজেলার ১২ নম্বর কামারজানী ইউনিয়নে পুনরায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, কামারজানী ইউনিয়ন শাখা। একই সঙ্গে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

সংগঠনের সভাপতি মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, নদী, পরিবেশ ও জনস্বার্থবিরোধী এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি জনস্বার্থে আইনসম্মত ও শান্তিপূর্ণ কর্মসূচি গ্রহণ করা হবে।

বিবৃতিতে আরও বলা হয়, কোনো ব্যক্তি দলীয় পরিচয় ব্যবহার করে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকলে তার দায় সম্পূর্ণ ব্যক্তিগত; এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে দলের কোনো সম্পৃক্ততা নেই।

জামায়াত নেতারা অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :