
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রহনপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল
আবুল কালাম আজাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বুধবার (৫ আগস্ট) এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলটি রহনপুর খোয়ার মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রহনপুর কলোনী মোড়ে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য ও রহনপুর পৌরসভার মনোনীত মেয়র পদপ্রার্থী তরিকুল ইসলাম বকুল, রহনপুর পৌরসভা শাখার আমির মাওলানা মাইনুল ইসলাম, সাবেক আমির মনিরুজ্জামান ডাব্লিউ, গোমস্তাপুর উপজেলা শাখার নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, রহনপুর পৌরসভা শাখার সেক্রেটারি মানিক রায়হান, গোমস্তাপুর উপজেলা শাখার সাবেক আমির মাওলানা মো. শাহ আলমসহ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্য দেন মাওলানা আব্দুর রহমান, তরিকুল ইসলাম বকুল ও মাওলানা মাইনুল ইসলাম।
মাওলানা আব্দুর রহমান বলেন, সরকার বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ করছে। তিনি এ অবস্থা থেকে বেরিয়ে এসে সুশাসন প্রতিষ্ঠার আহ্বান জানান।
তরিকুল ইসলাম বকুল বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে। তিনি জুলাই আন্দোলনের চেতনা ও আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান।
বক্তারা অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়
© All rights reserved © 2025
Leave a Reply