1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ২৮ Time View

গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

প্রবল বৃষ্টি উপেক্ষা করে নানা আয়োজনের মধ্য দিয়ে গাইবান্ধায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস।

বুধবার (৫ আগস্ট) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে পৌর পার্কে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে শহিদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। পরে গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে আলোচনা সভা, জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য মাওলানা নজরুল ইসলাম লেবু, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, পুলিশ সুপার জসিম উদ্দীন, জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ড. মইনুল হাসান সাদিকসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

পরে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়। সংবর্ধনা পাওয়া পরিবারগুলোর সদস্য ও জুলাই যোদ্ধারা শহিদদের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তাদের আত্মত্যাগ তুলে ধরতে এ ধরনের আয়োজন নিয়মিত করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :