
ভুল বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইলেন এনসিপি নেতা শফিজল ইসলাম,
গাইবান্ধার সাদুল্লাপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উপজেলা শাখার আহ্বায়ক মো. শফিজল ইসলাম এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজের একটি বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেছেন।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৫টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। বক্তব্যে তিনি জানান, গত ১৬ জুলাই সাদুল্লাপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জুলাই জাগরণ পদযাত্রা ও পথসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি ভুলবশত জামালপুর ইউনিয়ন এবং সাদুল্লাপুরবাসীকে নিয়ে একটি মন্তব্য করেন।সাদুল্লাপুরবাসীর জয় বলতে গিয়ে জয় বাংলা বলে ফেলেন।
লিখিত বক্তব্যে শফিজল ইসলাম বলেন, বক্তব্যটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত ছিল এবং তিনি এ জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন। তিনি আরও উল্লেখ করেন, কোনো আওয়ামী লীগ নেতার রাজনীতি তিনি করেন না এবং তার বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে সবাইকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনের শেষে তিনি উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও সতর্কতার সঙ্গে বক্তব্য দেওয়ার অঙ্গীকার করেন।
উল্লেখ্য, সংবাদ সম্মেলনে পাঠ করা লিখিত বক্তব্যে তিনি ভুল বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেন।
© All rights reserved © 2025
Leave a Reply