1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় আমির হোসেন (৪২) নামে এক পিকআপ চালক নিহত 

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৪০ Time View

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় আমির হোসেন (৪২) নামে এক পিকআপ চালক নিহত

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় আমির হোসেন (৪২) নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন।

শনিবার (১১ জুলাই) ভোর ৪টার দিকে ঢাকা-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার সাপমারা ইউনিয়নের তরফ কামাল (কামারপাড়া) এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত আমির হোসেন ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার বাসিন্দা।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, আজ (শনিবার) ভোরে ঢাকা-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের তরফ কামাল (কামারপাড়া) এলাকায় মসজিদের কাছে হানিফ পরিবহনের একটি বাস বিকল হয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছন দিক থেকে আসা দিনাজপুরগামী একটি পিকআপ এসে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পিকআপের ভেতরে থাকা চালক আমির হোসেন নিহত হন। দুর্ঘটনার শব্দে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনা কবলিত পিকআপের ভেতর থেকে নিহত চালককে উদ্ধার করে। দুর্ঘটনার পর কিছুসময় সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত যান সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। সেই সঙ্গে বাস ও পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :