1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

পায়রা সেতুতে ঘুষের অভিযোগে চাকরি হারালেন টোলকর্মী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৬২ Time View

পায়রা সেতুতে ঘুষের অভিযোগে চাকরি হারালেন টোলকর্মী

জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ

পটুয়াখালীর পায়রা সেতুর টোল প্লাজায় অতিরিক্ত পন্যবোঝাই একটি ট্রাক পারাপারে সহায়তার অভিযোগে চাকরি হারিয়েছেন এক টোলকর্মী। এক হাজার টাকা ঘুষ নিয়ে ট্রাকটি পার হতে দেওয়ায় টোলকর্মী মোঃ হাসানকে চাকরি থেকে অব্যহতি দেওয়া হয়েছে। একই ঘটনায় ট্রাকচালক কবির হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা গেছে,বুধবার (১ জুলাই) রাতে ২২ টন ধারণক্ষমতার একটি ট্রাক ২৩ দশমিক ৮০ টন পন্য নিয়ে সেতুর উওর প্রান্তের ওজন স্কেলে আসে। অভিযোগ রয়েছে দায়িত্বরত টোলকর্মী ঘুষ নিয়ে ট্রাকটি পার হতে দেন। পরে সেতুর দক্ষিণ প্রান্তে দায়িত্বরত কর্মীরা ট্রাকটি আটক করলে তদন্তের অভিযোগের সত্যতা পাওয়া যায়।

পায়রা সেতুতে টোল ইনচার্জ সজল বিশ্বাস জানান, অভিযোগ প্রামানিত হওয়ায় সংশ্লিষ্ট টোলকর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত ওজনের পন্য পরিবহনের দায়ে ট্রাকচালককে জরিমানা করা হয়েছে।

এ দিকে স্হানীয়দের অভিযোগ, টোল প্লাজার কিছু অসাধু কর্মকর্তা -কর্মচারীর যোগসাজশে দীর্ঘদিন ধরে অতিরিক্ত বোঝাই ট্রাক অর্থের বিনিময়ে সেতু পারাপার করা হচ্ছে। এ ধরনের অনিয়ম বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি এবং জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্হা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :