1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

নওগাঁয় মহাদেবপুর থানা পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৪

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৪৯ Time View

নওগাঁয় মহাদেবপুর থানা পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৪

মোঃ ওলিউল্লাহ্ বিভাগীয় ব্যুরো চীফ ( রাজশাহী )
নওগাঁর পুলিশ সুপারের দিকনির্দেশনায় জেলাজুড়ে অপরাধ দমন ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মহাদেবপুর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেছে। অভিযানে মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিসহ মোট ৪ জনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মহাদেবপুর থানা পুলিশের একটি চৌকস দল পৃথক পৃথক স্থানে এই অভিযান চালায়। অভিযানে ৯০০ গ্রাম গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ৮০০ গ্রাম গাঁজাসহ একজন নারী মাদক ব্যবসায়ী এবং ১০০ গ্রাম গাঁজাসহ অপর এক পুরুষ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। ধৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া, পূর্বের একটি মাদক মামলায় ২ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এবং একটি চুরি মামলার আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
মহাদেবপুর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মোট ৪ আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলে পুলিশের এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :