
আজ ২৮ জুন ২০২৬ তারিখে নওগাঁ পৌরসভার নতুন ভবনে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মোঃ ওলিউল্লাহ্, বিভাগীয় ব্যুরো চীফ (রাজশাহী)
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জাহিদুল ইসলাম ধলু, মাননীয় সংসদ সদস্য, নওগাঁ-৫।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, নওগাঁ।
জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম, পুলিশ সুপার, নওগাঁ। জনাব টি.এম.এ. মমিন (উপসচিব), প্রশাসক, নওগাঁ পৌরসভা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাঃ মোঃ আমিনুল ইসলাম, সিভিল সার্জন, নওগাঁ।
সিভিল সার্জন অফিস, নওগাঁ-এর আয়োজনে এবং World Health Organization (WHO), Nutrition International, National Nutrition Services (NNS) ও UNICEF-এর সহযোগিতায় পরিচালিত এ ক্যাম্পেইনের মাধ্যমে নির্ধারিত বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
অনুষ্ঠানে বক্তারা শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে গিয়ে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান।
© All rights reserved © 2025
Leave a Reply