1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

নওগাঁর মহাদেবপুর উপজেলার ৫ নং রাইগাঁ ইউপির কুন্দনা গ্রামে অনুষ্ঠিত হলো ১৬ প্রহর ব্যাপী রাধাগোবিন্দের লীলা কীর্তন”

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৩২ Time View

“নওগাঁর মহাদেবপুর উপজেলার ৫ নং রাইগাঁ ইউপির কুন্দনা গ্রামে অনুষ্ঠিত হলো ১৬ প্রহর ব্যাপী রাধাগোবিন্দের লীলা কীর্তন”

নওগাঁর কুন্দনা থেকে (ভ্রাম্যমান প্রতিনিধি) মোঃ আকতার হোসেন।

গত ২৫ জুন ২০২৬ শুরু হওয়া ১৬ প্রহর ব্যাপী রাধাগোবিন্দের লীলা কীর্তন ২৯ জুন ২০২৬ সোমবার শেষ হবে।
দেশ মাতৃকার শুভ কল্যাণ ও বিশ্ব শান্তি কল্পে ১৬ প্রহর বাপি শ্রী শ্রী রাধাগোবিন্দের অপ্রাকৃত লীলা কীর্তন যজ্ঞ অনুষ্ঠান ও সনাতন ধর্মালোচনা কুন্দুনা বারোয়ারি দূর্গা মন্দির প্রাঙ্গনে শ্রী উজ্জ্বল চন্দ্র সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
লীলা কীর্তন পরিবেশন করেন অন্তর মহন্ত বগুড়া, হৃদয় চন্দ্র পাল রংপুর, সনদ মহন্ত নওগাঁ ও শুভশ্রী (সুবর্ণা) সাপাহার। অনুষ্ঠানের প্রথম অধিবেশন ২৫ জুন ২০২৬ বৃহস্পতিবার শ্রীমদ্ভগবদগীতা পাঠ, ধর্ম আলোচনা মঙ্গলঘট স্থাপন ও শুভ অধিবাস, ২৬ ও ২৭ জুন শুক্রবার ও শনিবার লীলা কীর্তন যজ্ঞানুষ্ঠান, মহাপ্রভুর ভোগ কীর্তন, ২৮ জুন রবিবার কুঞ্জভঙ্গ ও দ্বিপ্রহরে শ্রীমন মহাপ্রভুর ভোগ মহোৎসব মহাপ্রসাদ বিতরণ দধিমঙ্গল এবং মোহন্ত বিদায়, ২৯ জুন ২০২৬ সোমবার দধি মঙ্গল ও মোহন্ত বিদায় এর মাধ্যমে সমাপ্ত হবে উক্ত অনুষ্ঠান।
অনুষ্ঠানটিকে উপলক্ষ্যে করে জনসমাগমস্থলে বসেছে বিভিন্ন ধরনের দোকানপাট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :