1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

নওগাঁ পুলিশ লাইনস মাঠে নওগাঁ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ২৪ Time View

অদ্য ১৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৩০ ঘটিকায় নওগাঁ পুলিশ লাইনস মাঠে নওগাঁ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

মোঃ ওলিউল্লাহ্ রাজশাহী বিভাগীয় ব্যুরো চীফ:
মাস্টার প্যারেডে সালামী গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। সালামী গ্রহণ শেষে তিনি নওগাঁ জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

বক্তব্যে পুলিশ সুপার মহোদয় অফিসার ও ফোর্সদের উত্তম পোশাক পরিধান, স্বাস্থ্য সচেতনতা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসাধারণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও পেশাদার আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও তিনি সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পেশাদারিত্ব ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন, শৃঙ্খলা মেনে চলা, ডিউটিরত অবস্থায় মোবাইল ফোন ব্যবহার সংক্রান্ত নির্দেশনা অনুসরণ, মানসম্মত চেকপোস্ট পরিচালনা এবং সকল থানায় প্যারেড আয়োজন নিশ্চিত করার বিষয়ে নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে জনসাধারণের জন্য মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করার আহ্বান জানান।

মাস্টার প্যারেড সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন পুলিশ সুপার মহোদয়।

প্যারেড পরিচালনা করেন জনাব মোঃ মনিরুজ্জামান সহকারী পুলিশ সুপার (প্রবি)। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্ট অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :