
বিশেষ অভিযানের অংশ হিসেবে পোরশা থানা পুলিশের একটি চৌকস দল পৃথক অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ৩ জন আসামিকে গ্রেফতার করেছে।
মোঃ ওলিউল্লাহ্ রাজশাহী বিভাগীয় ব্যুরো চীফ:
গ্রেফতারকৃতরা হলেন— জিআর ১৫/২৬ (পোরশা) মামলার তদন্তে প্রাপ্ত আসামি নোনাহার গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে মো: রাশেদুল ইসলাম, জিআর ১৪০/২২ (পোরশা) মামলার পরোয়ানাভুক্ত আসামি ধুনাডাঙ্গা গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে সালাউদ্দিন এবং জিআর ১১৩/২২ (পোরশা) মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি পোরশা (গাবিরাকুড়ি) গ্রামের মৃত হারুন আর রশিদের ছেলে হাসান মাহমুদ বাবু।
গ্রেফতারের পর আজ আসামিদের প্রয়োজনীয় পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পোরশা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমনে তাদের এই বিশেষ অভিযান চলমান রয়েছে।
© All rights reserved © 2025
Leave a Reply