1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

রূপগঞ্জ থানা পুলিশ কর্তৃক ২ কেজি গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ২৬ Time View

রূপগঞ্জ থানা পুলিশ কর্তৃক ২ কেজি গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

মোঃ রাজিবুল ইসলাম রাজিব ( সমগ্র ঢাকা)

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব এ.এইচ.এম সালাউদ্দিন এর তত্ত্বাবধানে এএসআই (নিঃ) সাইফুল ইসলাম খান এর নেতৃত্বে রূপগঞ্জ থানার ০১টি চৌকস আভিযানিক দল গত ১৫/০৬/২০২৬ খ্রিঃ দিবাগত রাত আনুমানিক ০২.৩৫ ঘটিকায় অভিযান পরিচালনা করে ১। মোঃ রাসেল মিয়া (২৬), পিতা- হাবিবুর রহমান, সাং- দেহোন্দা, পোঃ+থানা- করিমগঞ্জ, জেলা- কিশোরগঞ্জ, এ/পি সাং- নাহাটি (ছানাউল্লাহ এর বাড়ীর ভাড়াটিয়া), ইউপি- ভুলতা, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ-কে ০২ (দুই) কেজি গাঁজা সহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মাদকসহ যেকোন অপরাধ দমনে রূপগঞ্জ থানা পুলিশ তথা জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :