1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

ফরিদপুরে আলোচিত মা-মেয়ে হ’ত্যা: দক্ষ তদন্তে খু’নি গ্রেপ্তার, পুরস্কৃত পুলিশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৩১ Time View

‘ফরিদপুরে আলোচিত মা-মেয়ে হ’ত্যা: দক্ষ তদন্তে খু’নি গ্রেপ্তার, পুরস্কৃত পুলিশ

মোঃ রাজিবুল ইসলাম রাজিব (সমগ্র ঢাকা বিশেষ প্রতিনিধি)

ফরিদপুরের চর মাধবদিয়ার কালিতলা এলাকায় সংঘটিত মা ও পাঁচ বছরের কন্যাশিশুর নির্মম হত্যাকাণ্ড শুধু একটি অপরাধ ছিল না, এটি ছিল পুরো জেলার জন্য এক হৃদয়বিদারক ও চাঞ্চল্যকর ঘটনা। পুকুরপাড়ের মাটির নিচে চাপা দেওয়া অবস্থায় দুইজনের মরদেহ উদ্ধারের পর আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে সর্বত্র। কিন্তু সেই রহস্য বেশিদিন অন্ধকারে থাকেনি। নিরলস তদন্ত, প্রযুক্তির দক্ষ ব্যবহার এবং পেশাদারিত্বের মাধ্যমে হত্যার রহস্য উদঘাটন করে প্রশংসা কুড়িয়েছে ফরিদপুর জেলা পুলিশের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেনের নেতৃত্বাধীন টিম।

ঘটনার পরপরই তদন্তে নামে জেলা পুলিশের বিশেষ টিম। মামলার প্রতিটি সূত্র খুঁটিয়ে বিশ্লেষণ করেন তদন্তকারীরা। মোবাইল ফোনের তথ্য, প্রযুক্তিগত বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং ঘটনাস্থল থেকে উদ্ধার করা আলামত পর্যালোচনার মাধ্যমে ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে হত্যার নেপথ্যের কাহিনি।

তদন্তে বেরিয়ে আসে, নিহত জাহানারা বেগমের সঙ্গে ঢাকার একটি ইটভাটায় কাজ করার সময় পরিচয় হয় উজ্জ্বল খানের। প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে বিয়ের আশ্বাসে তাকে ফরিদপুরে আনা হয়। পরে ব্যক্তিগত বিরোধের জেরে জাহানারা ও তার শিশু কন্যাকে নির্মমভাবে হত্যা করে মরদেহ গোপনে মাটিচাপা দেওয়া হয়।

তদন্তের ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজবাড়ীর গোয়ালন্দ থেকে অভিযুক্ত উজ্জ্বল খানকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তির ভিত্তিতে উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদাল, ধারালো অস্ত্র, মোবাইল ফোনসহ গুরুত্বপূর্ণ আলামত।

এই সফল অভিযানের স্বীকৃতি হিসেবে মঙ্গলবার (৯ জুন) ফরিদপুর জেলা পুলিশ লাইন্সে আয়োজিত মাসিক কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেনের নেতৃত্বাধীন তদন্তকারী টিমকে পুরস্কৃত করেন পুলিশ সুপার মো. নজরুল ইসলাম।

জেলা পুলিশ সূত্র বলছে, এই সাফল্য শুধু একটি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন নয়; এটি ফরিদপুর পুলিশের পেশাদারিত্ব, দক্ষতা এবং অপরাধ দমনে দৃঢ় অঙ্গীকারের উজ্জ্বল উদাহরণ। আর সেই সাফল্যের কেন্দ্রবিন্দুতে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন ও তার নিবেদিতপ্রাণ টিম, যাদের তৎপরতায় অবশেষে উন্মোচিত হয়েছে কালিতলার জোড়া খুনের রহস্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :