
*কালাইয়া ইউনিয়নে যুবদলের কার্যালয় উদ্বোধন*
*পটুয়াখালী, বাউফল প্রতিনিধি*
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কার্যালয় শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা যুবদলের সভাপতি *গিয়াস উদ্দিন*। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব *আপেল মাহমুদ ফিরোজ*।
এছাড়া অনুষ্ঠানে কালাইয়া ইউনিয়ন যুবদল, ছাত্রদল ও বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, নতুন কার্যালয়ের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। এলাকার যুবসমাজকে ঐক্যবদ্ধ করে গঠনমূলক কাজে সম্পৃক্ত করার আহ্বান জানান তারা।
কার্যালয় উদ্বোধনের পর মোনাজাত ও দোয়া করা হয়। পরে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
স্থানীয় নেতাকর্মীরা নতুন কার্যালয় উদ্বোধনে সন্তোষ প্রকাশ করেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
© All rights reserved © 2025
Leave a Reply