1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

স্কুলছাত্রীকে অপহরণ ও গণধর্ষণের অভিযোগে গ্রে*প্তা*র ১, পলাতক সহযোগীদের ধরতে অভিযান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ২৫ Time View

স্কুলছাত্রীকে অপহরণ ও গণধর্ষণের অভিযোগে গ্রে*প্তা*র ১, পলাতক সহযোগীদের ধরতে অভিযান

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

​গাইবান্ধার গোবিন্দগঞ্জে কোচিং থেকে ফেরার পথে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ ও পরবর্তীতে পালাক্রমে ধর্ষণের ঘটনায় মো. শাকিরুল ইসলাম (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে দিনাজপুর জেলার ঘোড়াঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃত শাকিরুল ইসলাম দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানাধীন পূর্ব বাহিয়াল পালসা গ্রামের মো. শাহজাহান আলীর ছেলে।

​মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই স্কুলছাত্রী স্থানীয় কামদিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়াশোনা করে। একই স্কুলের এক শিক্ষার্থী ও শাকিরুলের সহযোগীদের সঙ্গে ওই ছাত্রীর পূর্ব পরিচিতি ছিল। গত ৯ জুন বেলা ১১টার দিকে কোচিং শেষ করে বাড়ি ফেরার পথে বিদ্যালয়ের সামনের রাস্তায় পৌঁছালে আসামিরা একটি অটোরিকশায় জোরপূর্বক তাকে তুলে নিয়ে যায়।

​ভুক্তভোগীর অভিযোগ, তাকে অপহরণ করে ঘোড়াঘাট এলাকায় শাকিরুলের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে শাকিরুল ও তার সহযোগীরা মিলে তাকে পালাক্রমে ধর্ষণ করে। পরে কৌশলে ওই ছাত্রী সেখান থেকে পালিয়ে নিজ বাড়িতে ফিরে আসে এবং পরিবারকে পুরো বিষয়টি জানায়। ঘটনা জানার পর ভুক্তভোগীর বাবা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে শাকিরুলকে গ্রেপ্তার করে।

​গোবিন্দগঞ্জ থানা পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিরুল ইসলাম ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং আসামি যাতে জামিনে মুক্তি পেয়ে পলাতক হতে না পারে, সেজন্য তাকে জেলহাজতে প্রেরণের আবেদন জানানো হয়েছে।

​এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, ভুক্তভোগীর বাবার দায়ের করা মামলায় অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এজাহারনামীয় বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :