1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

মাদারগঞ্জে (জামালপুর) গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আ*ট*ক বাবুল,

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ২৫ Time View

মোঃ শিপন আহম্মেদ
(মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি)

মাদারগঞ্জে (জামালপুর) গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আ*ট*ক বাবুল,
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৭ নম্বর সিধুলী ইউনিয়নের মদন গোপাল এলাকার সরদারবাড়ীতে গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন বাবুল (৩০) নামে এক ব্যক্তি।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৫টার দিকে সামিম মিয়ার বাড়িতে গরু চুরির চেষ্টা করলে এলাকাবাসী তাকে হাতেনাতে আটক করে। পরে শ্যামগঞ্জ কালীবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়।
আটককৃত বাবুলের বাড়ি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার চরবডবাড়ী সুরাপুর এলাকায় বলে জানা গেছে। পরবর্তীতে রাত ১০টার দিকে তাকে মাদারগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :