1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

দুমকিতে গরু আনতে গিয়ে ব*জ্রপাতে প্রা*ণ গেল মজিবর সরদারের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৪৫ Time View

দুমকিতে গরু আনতে গিয়ে ব*জ্রপাতে প্রা*ণ গেল মজিবর সরদারের
দুমকি (পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী গ্রামে ১ নং ওয়ার্ডে, বাড়ির নিকটস্থ মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে মজিবর সরদার (৫৭) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সকাল আনুমানিক ১১ টার দিকে এ ঘটনা ঘটে। তিনি লেবুখালী গ্রামের হাতেম সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১ টায় বৃষ্টি ও বজ্রসহ প্রতিকূল আবহাওয়ার মধ্যে বাড়ির মাঠে থাকা গরু আনতে যান মুজিবর সরদার। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে ঘটনা স্থলে লুটিয়ে পড়েন। তার চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করেন।

পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার উদ্যোগ হলে পৌঁছনের আগেই তার মৃত্যু হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুজিবের সরদারের আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতাম নেমে এসেছে। স্থানীয়রা জানান তিনি একজন পরিশ্রমী ও সজ্জন মানুষ ছিলেন তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

এদিকে, স্থানীয় জনপ্রতিনিধিরা নিহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি বজ্রপাতের সময় খেলা মাঠ ও ঝুঁকিপূর্ণ স্থানে না যাওয়ার জন্য সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

বর্ষা মৌসুমে দেশের বিভিন্ন এলাকায় বজ্রপাতের ঘটনা বৃদ্ধি পায়। বজ্রপাতের সময় ঘরের বাইরে না থাকা সতর্কবার্তা মেনে চলার বার্তা দিয়ে থাকেন।

দমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন বলেন, বজ্রপাতের বিষয়টি পুলিশ অবগত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :