1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

বিশ্ব পরিবেশ দিবসে গাইবান্ধায় বছরব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৩৭ Time View

বিশ্ব পরিবেশ দিবসে গাইবান্ধায় বছরব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার গুনভরি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে বছরব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (০৫ জুন) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন গাইবান্ধা জেলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এ কর্মসূচির আওতায় একটি সবুজ ও পরিবেশবান্ধব জেলা গড়ে তোলার লক্ষ্যে বছরজুড়ে গাইবান্ধার বিভিন্ন এলাকায় ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক উপস্থিত এলাকাবাসীর মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন। এ সময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান।

অনুষ্ঠানে গণউন্নয়ন কেন্দ্রের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :