1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

মোটরসাইকেল ট্রাক সংঘর্ষ ১জন নি*হ*ত,১জন আশঙ্কাজন অবস্থা।

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ১৭ Time View

মোঃ শিপন আহম্মেদ
(মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি)
মোটরসাইকেল ট্রাক সংঘর্ষ ১জন নি*হ*ত,১জন আশঙ্কাজন অবস্থা।

জামালপুর-মাদারগঞ্জ মহাসড়কের দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত।
জামালপুর-মাদারগঞ্জ মহাসড়কের ভেলামারী আনন্দ বাজার এলাকায় বুধবার (৩ জুন) বিকাল সময় সংঘটিত সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে।
নিহত ব্যক্তি হলেন দিপু (৩১)। তাঁর বাড়ি জামালপুর সদর উপজেলার গোপালপুর ফরিদপুর গ্রামে। তাঁর পিতার নাম সাহিদুল ইসলাম। দিপুর চাচা মোঃ জাকিরুল ইসলাম জানায়, দিপু জামালপুর সদর উপজেলায় একটি মনোহারী দোকানের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

নিহত দিপু বিবাহিত ছিলেন এবং এক কন্যা সন্তানের জনক। তাঁর অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।

দুর্ঘটনার পর নিহতের মরদেহ মাদারগঞ্জ মডেল থানায় আনা হয়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

এদিকে সড়ক দুর্ঘটনায় এক তরুণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যুতে স্থানীয়দের মধ্যে গভীর শোক ও উদ্বেগ দেখা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :