1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

মামার বাড়ি বেড়াতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না ৮ বছরের শিশু সুমাইয়ার

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ২৯ Time View

মামার বাড়ি বেড়াতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না ৮ বছরের শিশু সুমাইয়ার

মোঃ ওলিউল্লাহ্
নওগাঁর রাণীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মোছাঃ সুমাইয়া নামের ৮ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ (৩ জুন) দুপুরে উপজেলার সাহাগোলা বহলা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত সুমাইয়া রাণীনগর উপজেলার খট্টেশ্বর গ্রামের মোঃ ওয়াসিমের মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু সুমাইয়া বেশ কয়েকদিন আগে সাহাগোলা বহলা গ্রামে তার মামার বাড়িতে বেড়াতে আসে। আজ দুপুরে সবার অজান্তে সে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে সে গভীর পানিতে তলিয়ে যায়। বেশ কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করেন।
উদ্ধারের পর তাত্ক্ষণিকভাবে তাকে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুমাইয়াকে মৃত ঘোষণা করেন। তবে ফুটফুটে শিশুটির এই অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না স্বজনরা। সন্তান এখনও বেঁচে আছে—এমন শেষ আকুতি ও আশা নিয়ে বুক বেঁধে পরিবারের লোকজন তাকে নিয়ে ছুটে যান নওগাঁ সদর হাসপাতালে। কিন্তু সেখানেও চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে সুমাইয়াকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে অবুঝ শিশু সুমাইয়ার এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার এবং স্বজনদের মাঝে চলছে মাতম। ঘটনার পর থেকে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :